পাকিস্তান সরকার সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে দেশের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) হিসেবে নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পাঠানো সারসংক্ষেপ অনুমোদন করেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। খবর জিও নিউজের।
ফিল্ড মার্শাল মুনির একই সঙ্গে চিফ অব আর্মি স্টাফ (সিওএএস) হিসেবেও আগামী পাঁচ বছর দায়িত্ব পালন করবেন। ভারত-পাকিস্তান মে মাসের যুদ্ধে ‘জয়’ ঘোষণার পর চলতি বছরই তাকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়। দেশটির ইতিহাসে ফিল্ড মার্শাল আইয়ুব খানের পর দ্বিতীয় ব্যক্তি হলেন আসিম মুনির।
অনানুষ্ঠানিক আলাপে মুনির বলেন, ‘সবকিছু ঠিকঠাক এগিয়ে চলছে… পাকিস্তান এখন আরও উচ্চতায় উঠে যাবে।’
এদিন প্রেসিডেন্ট জারদারি এয়ার চিফ মার্শাল জাহির আহমদ বাবর সিধুর মেয়াদ আরও দুই বছর বাড়ানোর অনুমোদনও দেন। তার বর্তমান মেয়াদ শেষ হবে ২০২৬ সালের মার্চে।
পড়ুন: ঢাকায় পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান
আর


