29.4 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২০:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সর্বোচ্চ আদালত থেকে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

তিনি বলেন, এ ধরনের বিষয় দ্রুত সমাধান হয় না। ভারতের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া আসে, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত শুধু জানা গেছে, ভারত বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রংপুর সফরে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমান সাহেব কবে দেশে ফিরবেন—এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তার স্ত্রী (ডা. জুবাইদা রহমান) সম্ভবত ঢাকায় পৌঁছেছেন। আজ বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে না, কারণ জানা গেছে বিমানটিতে টেকনিক্যাল সমস্যা রয়েছে।

আরাকান আর্মির হাতে জেলে আটক প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, আরাকান আর্মিরা কোনো রাষ্ট্রীয় পক্ষ নয়। তাই চাইলে তাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব হয় না। তবে আমাদের স্বার্থ জড়িত থাকায় বিষয়টি দেখা হচ্ছে। সবকিছু প্রকাশ করা যায় না, তবে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে বা কম ঘটে—সেজন্য কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে।

চীনের অর্থায়নে হাসপাতাল নির্মাণ পরিকল্পনা প্রসঙ্গে তিনি আরও বলেন, চীনের অর্থায়নে ঢাকায় এক হাজার শয্যার একটি হাসপাতাল নির্মাণের কথা ছিল। সরকার সেটি নীলফামারীতে করার সিদ্ধান্ত নিয়েছে। পরিকল্পনা করা হয়েছে এমনভাবে, যাতে রংপুর অঞ্চলের পাশাপাশি ভারত, ভুটানসহ অন্যান্য দেশের মানুষও এখান থেকে চিকিৎসা নিতে পারে।

রংপুর অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, রংপুর অঞ্চলে কলকারখানা ও ব্যবসা-বাণিজ্য কম, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান। তাই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ চলছে।

পড়ুন: এভারকেয়ার হাসপাতালে ডা. জুবাইদা রহমান

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন