১০/০২/২০২৬, ২:২৭ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১০/০২/২০২৬, ২:২৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বেগম খালেদা জিয়ার শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ত্রিশাল উপজেলা ও পৌর বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল দলীয় কার্যারয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ময়মনসিংহ-০৭(ত্রিশাল) আসনের বিএনপির মনোনীত(ধানের শীষ) প্রতীকের প্রার্থী জননেতা ডা: মাহবুবুর রহমান লিটন।

প্রধান অতিথি ত্রিশালের উন্নয়নের রুপকার ডা: লিটন আবেগ আপ্লুত হয়ে বলেন আজ আমাদের আপোষহীন নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তিনার সুস্থতার জন্য নেতা কর্মীরা কোরআন খতম,রোজা রেখে দোয়া করছেন ।আল্লাহপাক যেন তিনাকে সুস্থতা দান করেন। উপজেলা বিএনপির আহবায়ক ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক আতাউর রহমান শামীম, যুগ্ম আহবায়ক আনিসুজ্জামান মৃধা, যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, জামিল আহমেদ, আব্দুল আউয়াল, পৌর বিএনপি’র সভাপতি আলেকচান দেওয়ান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলনসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : ময়মনসিংহে জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি দিবস ২০২৫ উদযাপিত হয়েছে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন