বিজ্ঞাপন

বক্স অফিসে ঝড়, ক্যারিয়ারের রেকর্ড ওপেনিং রণবীর সিংয়ের

এমন সাফল্য এর আগে দেখেননি বলিউডের রণবীর সিং! গত শুক্রবার মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘ধুরন্ধর’, আর প্রথম দিনেই বাজিমাৎ। সিনেমাটি খাতা খুলল ২৭ কোটি দিয়ে; এর মধ্য দিয়ে ক্যারিয়ারে সর্বোচ্চ ওপেনিং পেলেন রণবীর। 

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের অনুমান ছিল,‘ধুরন্ধর’-এর উদ্বোধনী আয় ১৫ থেকে ১৮ কোটি রুপির আশেপাশে থাকবে। কিন্তু ব্যাপারটি তার চেয়েও বেশি দেখা গেল। সম্প্রতি বলিউডে ব্যাপক আলোচিত সিনেমা ‘সাইয়ারা’র প্রথম দিনের আয়কেও (২১.৫০ কোটি রুপি) ছাপিয়ে গেছে ‘ধুরন্ধর’। 

এছাড়াও রণবীরের অতীতের কয়েকটি ব্লকবাস্টার সিনেমার রেকর্ডও ভেঙে দিয়েছে ‘ধুরন্ধর’। তার অন্যতম জনপ্রিয় সিনেমা ‘পদ্মাবত’ প্রথম দিন আয় করেছিল ২৪ কোটি রুপি এবং ‘সিম্বা’ আয় করেছিল ২০.৭২ কোটি রুপি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সিনেমাটি মুক্তির দিন সারা ভারতজুড়ে দর্শক উপস্থিতি বা অকুপেন্সি ছিল ৩৩.৮১ শতাংশ। ৪,০০০টির বেশি শো বুক করা হয়েছিল এবং পরে সন্ধ্যার শো-গুলোতে দর্শক উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়িয়ে যায়।আদিত্য ধর পরিচালিত, রচিত ও সহ-প্রযোজিত এই সিনেমায় রণবীর সিং ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন এবং অর্জুন রামপাল। রহস্যময়ী নারী চরিত্রে সারা অর্জুনকে নিয়ে দর্শক মহলে কৌতূহল দেখা দিয়েছে। সিনেমাটি জিও স্টুডিওস এবং বি৬২ স্টুডিওসের ব্যানারে নির্মিত হয়েছে।

পড়ুন: সৌদি আরবে তারার হাট, নজর কাড়লেন ঐশ্বরিয়া

দেখুন: ভারতের শীর্ষ ধনীর ছেলের চিড়িয়াখানা কাণ্ড!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন