কুয়েতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স’। গত ৫ ডিসেম্বর রাত ৮টায় কুয়েতের আব্বাসিয়া এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। মেহেদী হাসানকে আহ্বায়ক করে গঠিত এই কমিটি প্রবাসী বাংলাদেশীদের সেবা ও উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কমিটির নেতৃত্ব প্রবাসী কমিউনিটির সামাজিক অধিকার,চিকিৎসা সেবা,ও ইতিবাচক বৈশ্বিক উপস্থাপনায় সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এনসিপি ডায়াস্পারা এলায়েন্স মূলত বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা
একটি অরাজনৈতিক,সামাজিক ও ভাতৃপ্রতীম সংগঠন। যা প্রবাসী বাংলাদেশীদেরকে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে সংগঠিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। এনসিপি ডায়াস্পারা এলায়েন্স ইতিমধ্যে বিশ্বের ৪০টিরও বেশি দেশে তাদের সামাজিক ও সমাজসেবামূলক কার্যক্রম সফলতার সাথে পরিচালনা করছে।
তার ই ধারাবাহিকতয়ায় ভবিষ্যতে কুয়েতে অবস্থানরত প্রবাসীদের কল্যাণে বিভিন্ন প্রকল্প ও উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়।
পড়ুন- বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মারমা ঐক্য পরিষদের মোমবাতি প্রজ্জ্বলন
দেখুন- ‘ধর্মীয় জ্ঞানসম্পন্ন এমপি-মন্ত্রী বানাতে পারলে শরীয়াহ আইন বাস্তবায়ন সম্ভব


