32.4 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৪:০৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সুদানে কিন্ডারগার্টেন স্কুলে ড্রোন হামলা: ৩৩ শিশুসহ নিহত ৫০

সুদানের দক্ষিণ–কেন্দ্রীয় কালোগি শহরের একটি স্কুলে আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর ড্রোন হামলায় কমপক্ষে ৫০ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৩ জনই শিশু। হেমডিটির নেতৃত্বাধীন আরএসএফ এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

হামলার পর আহতদের চিকিৎসা দিতে যাওয়া প্যারামেডিকদের ওপরও আরএসএফ হামলা চালিয়েছে বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানায় মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। শনিবার (৬ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ওই এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সুদান ডক্টরস নেটওয়ার্ক।

এই ভয়াবহ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ। সংস্থাটির সুদান প্রতিনিধি শেলডন ইয়েট্ট বলেন, “স্কুলে শিশুদের ওপর এই ধরনের হত্যাকাণ্ড শিশু অধিকার লঙ্ঘনের চরম উদাহরণ।” তিনি অবিলম্বে হামলা বন্ধ ও মানবিক সহায়তা পৌঁছানোর জন্য নিরাপদ এবং অবাধ প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

২০২৩ সাল থেকে সুদানে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে ক্ষমতার লড়াই চলমান। এই গৃহযুদ্ধে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

পড়ুন: ভারতের গোয়ায় নাইটক্লাবে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৩ জনের

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন