26.5 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ত্রিশাল প্রেসক্লাবের অফিস সহায়ক হারুনের মৃত্যুতে সাংবাদিকদের শোক

ময়মনসিংহের ত্রিশাল প্রেসক্লাবের সাবেক অফিস সহায়ক ও সরকারী নজরুল একাডেমীর বর্তমান দপ্তরি হারুন অর রশিদ (৩৮) হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় শনিবার রাতে ইন্তেকাল করেছেন​। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিজ্ঞাপন


মরহুমের জানাজার নামাজ রোববার যোহর নামাজ বাদ ত্রিশাল পৌরসভার ৯ নং ওয়ার্ডের দরিরামপুর বরকুমা জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে মা,স্ত্রী,দুই ছেলে ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ,ত্রিশাল বার্তা পত্রিকার সম্পাদক প্রকাশক ও ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আজাদ আনোয়ার,বতর্মান সভাপতি খোরশিদুল আলম মজিব,সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম,সাবেক সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা সরকার,বর্তমান সাধারন সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন,সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান,সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ সেলিম,সাবেক সাধারন সম্পাদক মতিউর রহমান সেলিমসহ প্রেসক্লাবের অন্যান্য সম্মানীত সদস্যগন গভীর শোক ও সমবেদনা জানান।

পড়ুন- দুর্গাপুরে মুক্ত দিবসে মোমবাতি প্রজ্জ্বলন

দেখুন- ভারতে নৈশক্লাবে অ/গ্নি/কা/ণ্ডে পর্যটকসহ ২৫ জনের মৃ/ত্যু 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন