রোববার (৭ ডিসেম্বর-২০২৫) দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে ‘সাইবার সহিংসতাসহ নারী ও কন্যার প্রতি সকল প্রকার নির্যাতনকে না বলুন, নারী ও কন্যার অগ্রসরমানতা নিশ্চিত করুন’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্বমানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা এ আয়োজন করেন।
বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মিনতি ঘোষ-এর সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক রুবিনা আকতার।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন দিনাজপুর জেলা খেলা ঘর এর সাধারণ সম্পাদক প্রমথেশ শীল। কর্মশালায় বক্তব্য রাখেন মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা কমিটির সম্মানীয় সদস্য কানিজ রহমান, সহ-সভাপতি মনোয়ারা সানু, সহ-সাধারণ সম্পাদক রুবি আফরোজ, ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক সাবিয়া খাতুন, সম্মানিত সদস্য জেসমিন আরা, প্রথম আলো’র জেলা প্রতিনিধি রাজিউল ইসলাম (শৈশব রাজু), বাংলাদেশ প্রগতি লেখক সংঘ জেলা শাখার সহ-সভাপতি বাসুদেব শীল, প্রথম আলো বন্ধু সভার প্রশিক্ষণ সম্পাদক বিরোশ চন্দ্র রায়, আসাদুল্লাহ সরকার আসাদ, রাকিব সরকার, দেবু রায়, জয়শ্রী রানী, শাহরিন আফরিন মিম প্রমুখ। কর্মশালাটি সঞ্চালনা করেন মহিলা পরিষদ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি।
পড়ুন- ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি প্রদান
দেখুন- সেরাদের সেরা প্রতিবেদন


