চলতি ডিসেম্বরের প্রথম ৬ দিনে দেশে ৬৩ কোটি ২৩ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৭ হাজার কোটি টাকার বেশি। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৫৪ লাখ ডলার বা ১ হাজার ২২২ কোটি টাকার বেশি রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বরের প্রথম ৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৬৩ কোটি ২৩ লাখ ডলার। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮ কোটি ৫৮ লাখ ডলার। পাশাপাশি বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৮ কোটি ১৭ লাখ ডলার।
এছাড়াও চলতি ডিসেম্বরের প্রথম ৬ দিনে বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৩০ লাখ ডলার। আর এই সময়ে বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে দেশে ১৭ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।
পড়ুন: শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১০ ডিগ্রি
আর/


