যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের রায়মানিক দাইতলা গ্রামে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ৩ ডিসেম্বর। সোমবার সন্ধ্যায় শিশুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি জানাজানি হয় এবং রাত আটটার দিকে ভিকটিম কে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ভিকটিমের পরিবার জানায়, গত ৩ ডিসেম্বর সকাল ১০টার দিকে শিশুটি এলাকার মুদি দোকানদার সোহাগের দোকানে চকলেট কিনতে যায়। এই সময় সোহাগ কৌশলে শিশুটির মুখ চেপে ধরে দোকানের পাশে থাকা গোডাউনের মধ্যে নিয়ে যায় এবং মুখ গামছা দিয়ে বেঁধে জোর পুর্বক ধর্ষণ করে।।
অভিযুক্ত ধর্ষক সোহাগ সদর উপজেলার কচুয়া ইউনিয়নের রায়মানিক দাইতলা এলাকার মৃত আনসার সরদারের ছেলে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন সোহাগ এর আগেও বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে কিন্তু তার ভাই একজন রাজনৈতিক নেতা হওয়ার সুবাদে এলাকায় আধিপত্য বিস্তার করতো সোহাগ। এলাকাবাসী লম্পট সোহাগের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান।
সোমবার বিষয়টি জানাজানি হলে সোহাগ পালিয়ে যায়। এ বিষয়ে কোতোয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সাথে সোহাগকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।
পড়ুন : যশোরে পাঁচটি বিদেশি পিস্তল, দশটি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলিসহ যুবক আটক


