আইপিলের নিলাম হতে বাকি আর এক সপ্তাহ। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবির ইতিহাদ এরেনায় হবে খেলোয়াড় কেনার এই অনুষ্ঠান। শুরুতে নিলামের জন্য ১৩৫৫ জনের নিবন্ধনের কথা জানায় বিসিসিআই। ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলোচনার পর এই তালিকা হালনাগাদ করে ৩৫০ জনের করা হয়েছে। নতুন করে নেওয়া হয়েছে ৩৫ জনকে, তাদের মধ্যে কুইন্টন ডি কক এসেছেন শিরোনামে।
ক্রিকবাজের এক প্রতিবেদন নিশ্চিত করেছে, বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিদের কাছে একটি মেইল দিয়ে মিনি অকশনের সময় জানিয়েছে। ওই দিন স্থানীয় সময় বেলা ১টায় (বাংলাদেশ সময় ৩টা) ৩৫০ জন খেলোয়াড়কে নিয়ে নিলাম হবে।
এই সাড়ে তিনশ খেলোয়াড়ের মধ্যে ২৪০ জন ভারতীয়, ১১০ জন বিদেশি। ৭৭ জন খেলোয়াড়ের স্লট ফাঁকা, এর মধ্যে বিদেশি ৩১ জন। সবচেয়ে বেশি অর্থ আছে কলকাতা নাইট রাইডার্সের- ৬৪ কোটি ৩০ লাখ ভারতীয় রুপি। এখনো তারা ৬ বিদেশিসহ ১৩ জন খেলোয়াড় কিনতে পারবে।
নতুন করে অন্তর্ভুক্ত ৩৫ জন খেলোয়াড়ের মধ্যে শ্রীলঙ্কান খেলোয়াড়রাও আছেন, যারা প্রাথমিক তালিকায় ছিলেন না। ডি ককের নাম যুক্ত করা হয়েছে একটি ফ্র্যাঞ্চাইজির সুপারিশে। এবারে তার ভিত্তিমূল্য ১ কোটি রুপি, যা আগের মেগা নিলামের তুলনায় অর্ধেক। গতবার কলকাতা নাইট রাইডার্স দক্ষিণ আফ্রিকান ব্যাটারকে নিয়েছিল ২ কোটি রুপিতে। মৌসুমটা ভালো কাটাতে না পারায় তাকে ছেড়ে দেয় সাবেক চ্যাম্পিয়নরা। এবার উইকেটকিপার-ব্যাটারদের জন্য নির্ধারিত তৃতীয় স্লটে আছেন ডি কক।
হঠাৎ ডি কককে নিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ অস্বাভাবিক নয়। সম্প্রতি আন্তর্জাতিক অবসর থেকে সরে এসে তিনি ২২ গজ মাতাচ্ছেন। ভারতের বিপক্ষে বিশাখাপত্তমে তৃতীয় ও শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন এই ব্যাটার।
পড়ুন: বেগম রোকেয়া পদক পেলেন ৪ নারী
আর/


