33.3 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৬:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খালেদা জিয়াকে নিয়ে অপপ্রচারকারীদের ক্ষমা চাইতে হবে: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ইসলামের নামে রাজনীতি করা একটি দলের প্রার্থী বেগম খালেদা জিয়াকে নিয়ে অপপ্রচার ও কটুক্তি করেছেন। বলেছেন, বিএনপির অনেক নেতা-নেত্রী এতিমের টাকা মেরে খেয়েছে। এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে এ্যানি বলেন, এই অপপ্রচার দ্রুত প্রত্যাহার করে লক্ষ্মীপুরবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে পৌর শহরের ১৩ নম্বর ওয়ার্ডে মহিলা দলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
এ্যানি আরও বলেন, সারা বাংলাদেশ, এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলেও বেগম খালেদা জিয়া একজন সম্মানিত নেত্রী। যিনি অপপ্রচার করেছেন, তার দলের শীর্ষ নেতা আবার খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিলেন। একদিকে হাসপাতালে সহানুভূতি, আরেকদিকে মাঠে কটুক্তি— এটা দ্বিচারিতা।
তিনি অভিযুক্ত প্রার্থীকে উদ্দেশ্য করে বলেন, আপনার কথাবার্তা শেখ হাসিনার চেয়েও ফ্যাসিবাদী মনে হচ্ছে। ইসলামকে ব্যবহার করে আপনি ইসলামের ব্যবসায় নেমেছেন। রাজনীতি করে মানুষের পাশে দাঁড়ান, বিভ্রান্তি ছড়াবেন না।
সভায় মহিলা দলের নেতাকর্মী ছাড়াও বিএনপির স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন: দুর্গাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

দেখুন: দিনাজপুরে হলি ল্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন