26.5 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১০:৩২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জাকার্তায় বহুতল ভবনে আগুন, নিহত অন্তত ২০

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। ভবনের মধ্যে অনেকেই আটকা রয়েছেন বলে মনে করা হচ্ছে। তাদের বের করার চেষ্টা করছে উদ্ধারকারীরা। 

বিজ্ঞাপন

প্রতিবেদন মতে, আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরের দিকে সেন্ট্রাল জাকার্তায় অবস্থিত ওই ভবনের প্রথম তলায় আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যেই তা ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে।

ভবনটিতে জাপানি ড্রোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘টেরা ড্রোন কর্পোরেশন’-এর ইন্দোনেশীয় শাখা ‘টেরা ড্রোন ইন্দোনেশিয়া’র কার্যালয় অবস্থিত। অগ্নিকাণ্ডের সময় অনেক কর্মী দুপুরের খাবার খাচ্ছিলেন, আবার কেউ কেউ অফিসের বাইরে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর আতঙ্কিত কর্মীরা প্রাণ বাঁচাতে ওপরের তলা থেকে মই ব্যবহার করে নিচে নেমে আসেন।

সেন্ট্রাল জাকার্তা পুলিশের প্রধান সুসাতিও পুরনোমো কনড্রো সাংবাদিকদের বলেন, ‘আগুন নিভে গেছে এবং ভবনের ভেতরে আরও সম্ভাব্য হতাহতদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে। 

তিনি জানান, মঙ্গলবার বিকেল পর্যন্ত মৃতের সংখ্যা ২০ জনে পৌঁছেছে। উদ্ধার অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা এখনও ক্ষতিগ্রস্তদের সরিয়ে নেয়া এবং আগুন পুরোপুরি নেভানোর ওপর মনোযোগ দিচ্ছি।’ 

স্থানীয় টেলিভিশন ফুটেজে উদ্ধারকর্মীদের বডি ব্যাগে করে মরদেহ বের করতে দেখা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেখুন- ভারতে আবারও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

দেখুন- রাশিয়াপন্থী ভারতের জন্য নেমে আসছে যুক্তরাষ্ট্রের খড়গ? | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন