১৭/০২/২০২৬, ৮:৩৬ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৭/০২/২০২৬, ৮:৩৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ 

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বিলাসবহুল বাড়িটিকে ‘পরিত্যক্ত সম্পত্তি’ হিসেবে ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।৫২ পৃষ্ঠার এ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আজ মঙ্গলবার প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রকাশ করেন।

আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার তদন্ত প্রতিবেদনে এটি প্রমাণিত হয়েছে যে, গুলশান-২ নম্বরে সালাম মুর্শেদী যে বাড়িতে বসবাস করছেন, তা মূলত সরকারের পরিত্যক্ত সম্পত্তি। ফলে এই সম্পত্তি তার দখলে রাখা আইনত বৈধ নয়।

এর আগে এই সম্পত্তি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধির মাধ্যমে তিন মাসের মধ্যে সরকারের কাছে হস্তান্তর করতে তাঁকে নির্দেশ দিয়েছিলেন আদালত। এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত বছর এই রায় দেন হাইকোর্ট। 

ওই সম্পত্তির অবস্থান বুঝে পাওয়ার ১৫ দিনের মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত সচিবকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের মাধ্যমে হলফনামা আকারে আদালতে প্রতিবেদন (অ্যাফিডেভিট ইন কমপ্লায়েন্স) দিতেও বলা হয়েছে। পাশাপাশি ৯০ দিনের মধ্যে বাড়ির দখল নিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া বেসরকারি ব্যক্তিদের কাছে ইজারা না দিয়ে জনস্বার্থে সংরক্ষণ করতে বলেছেন হাইকোর্ট।

পরিত্যক্ত সম্পত্তির ‘খ’ তালিকাভুক্ত বাড়িটি দখলে রাখার অভিযোগ তুলে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে ২০২২ সালের ৩০ অক্টোবর রিট করেছিলেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।  হত্যা মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন আবদুস সালাম মুর্শেদী। 

পড়ুন: আইজিপিকে অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

দেখুন: দিনাজপুরে হলি ল্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন