আজ ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলার সূর্যসেনারা পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে টাঙ্গাইলকে মুক্ত করে উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের পতাকা।
প্রতিবছরের এদিনে নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হয়। কিন্তু এখনো সংরক্ষণ করা হয়নি ৭১’র সম্মুখ সমরের স্থানগুলো। মুক্তিযোদ্ধারাও সম্মুখ সমরের স্থানগুলো সংরক্ষণের দাবি জানিয়েছেন।
জানা যায়, মুক্তিযুদ্ধে টাঙ্গাইল নানাদিক থেকে অসামান্য ইতিহাস সৃষ্টি করে। এখানকার অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের সাহসীকতাপূর্ণ যুদ্ধের কাহিনী দেশের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে। বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীর নেতৃত্বে গঠিত ও পরিচালিত ‘কাদেরিয়া বাহিনী’র বীরত্বের কথা স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিগত বছরগুলোতে টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ৭ দিনব্যাপী কর্মসূচি থাকলে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এ বছর সংক্ষিপ্ত কর্মসূচি গ্রহন করা হয়েছে।
অন্যদিকে কাদেরিয়া বাহিনীর পক্ষ থেকে সকালে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। এছাড়াও শোভাযাত্রা ও আলোচনার সভা অনুষ্ঠিত হবে।
পড়ুন: মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: গৃহকর্মী আয়েশা ৬ দিন ও তার স্বামী ৩ দিনের রিমান্ডে
আর/


