শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা করেছে ঐতিহ্যবাহী ময়মনসিংহ প্রেসক্লাব। এ সময় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
রোববার (১৪ ডিসেম্বর) রাত ৮টায় ময়মনসিংহ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধে পরাজতি পাকিস্তানিরা জাতীকে মেধা এবং চেতনা শূন্য করার হীন পরিকল্পনার অংশ হিসাবে সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন শ্রেণীপেশার বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করে। তাদের উদ্দেশ্য ছিল জাতীকে মানসিকভাবে পুঙ্গ করে দেওয়া, যাতে স্বাধীন বাংলাদেশে যোগ্য নেতৃত্ব তৈরী না হয়। এ কারণেই স্বাধীন দেশের মানুষ এ দিবসটি উপলক্ষ্যে অবনত চিত্তে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছে। দেশের বুদ্ধিজীবীদের এই আত্মত্যাগ আমরা কখনো ভুলবে না।
অনুষ্ঠানে ক্লাবের সহসভাপতি মো: নওয়াব আলীর সভাপতিত্বে ও সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক শরীফুজ্জামান টিটুর সঞ্চালনায় আলোচক হিসাবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. নূরুল হক, জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌসুলী অ্যাড. আজহারুল হক, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম, ক্লাব সদস্য মোশাররফ হোসেন। এ সময় কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া পরিচালনা করেন ক্লাব সদস্য মোঃ আদিলুজ্জামান আদিল। এতে ক্লাব সদস্য কর্মরত প্রিন্ট, এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পড়ুন: জাতিসংঘ মিশনে নিহত দুই সেনা,পরিবারে শোকের মাতম
দেখুন: চীনের কোলঘেঁষা আরব ভূখণ্ড, পশ্চিমা কপালে চিন্তার ভাঁজ
ইম/


