খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাগর নামে এক যুবক নিহত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাতে রূপসা সেতুর পূর্বপাড়ে জাবুসা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। তিনি গ্রীন বাংলা হাউজিংয়ের বাসিন্দা ফায়েক শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০ টার দিকে সাগর বাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে কয়েকজন যুবক তার গতি রোধ করে গুলি করতে থাকে। একটি গুলি তার মাথায় এবং অপরটি তার হাটুতে লাগে। গুলির শব্দে আশাপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, কারা এবং কি কারণে এই হত্যাকান্ড বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পুলিশ অপরাধীদের ধরতে মাঠে আছে।
পড়ুন: হাদির ওপর হামলায় জড়িতদের দেশত্যাগ ঠেকাতে দিনাজপুরে সীমান্তে সর্তকতা জারি
আর/


