29.4 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৯:৫৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

হাদিকে গুলির ঘটনায় রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা স্পষ্ট: জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ওসমান হাদিকে যেভাবে প্রকাশ্য দিবালোকে গুলি করা হলো, এর মাধ্যমে আমাদের রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা স্পষ্ট হলো।

বিজ্ঞাপন

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, রাষ্ট্রের দায়িত্ব নিয়ে যারা সেই দায়িত্ব অবহেলা করছে, তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নির্বাচনের পরিবেশ যারা ক্ষতিগ্রস্ত করতে চায়, তাদেরকে কঠোরভাবে প্রতিরোধ করতে হবে।

তিনি বলেন, শুধু পতিত ফ্যাসিস্ট নয়, এদের পাশাপাশি কোনো কোনো রাজনৈতিক মহলও নির্বাচন পেছানোর চেষ্টা করছে। আমরা মনে করি বিচার, সংস্কার, নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। যারা সংস্কার এবং নির্বাচনকে ব্যাহত করবে, তারা বাংলাদেশ এবং জনগণের স্বার্থের ঊর্ধ্বে অবস্থান নেবে। জনগণকে ঐক্যবদ্ধ থেকে সংস্কার এবং বিচারের যে পথরেখা, সেটি সফল করতে হবে।

পড়ুন: নিরাপত্তার শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি মনোনীত প্রার্থী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন