28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৯:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খুলনায় সিটি কলেজ ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার

খুলনায় সিটি কলেজ ছাত্রলীগের নেতা মাহবুব হাসান ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি বিশেষ দল নগরীর নিজ বাসা থেকে তাকে আটক করে। পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় ইমনের ব্যবহৃত মোবাইল ফোন থেকে আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগের তথ্যসহ নাশকতা পরিকল্পনার আলামত উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মাহবুব হাসান ইমন খুলনা সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর প্রার্থী ফয়জুল ইসলাম টিটোর ঘনিষ্ঠ অনুসারী বলে জানা গেছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।

বিজ্ঞাপন

পড়ুন : খুলনা বিভাগে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে : বিভাগীয় কমিশনার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন