২৭/০২/২০২৬, ৭:৫৫ পূর্বাহ্ণ
18 C
Dhaka
২৭/০২/২০২৬, ৭:৫৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

টাঙ্গাইলে ওসমান হাদির মাগফিরাত কামনায় জামায়াত ইসলামীর দোয়া মাহফিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মাগফিরাত কামনায় টাঙ্গাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল টাঙ্গাইল শহরের শহীদ মিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আলোচনা সভায় বক্তারা হাদীর হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি সরকার ও প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিবাদের দোসরদের শাস্তির আওতায় আনার আহবান জানান।

এতে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা আমির আহসান হাবীব মাসুদ। জামায়াতে ইসলামী টাঙ্গাইল শহর শাখার আমির মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবেরর জেলা সভাপতি মাজহারুল ইসলাম, সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল প্রমুখ।


অনুষ্ঠান পরিচালনা করেন- শহর জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম। এ সময় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শহীদ হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পড়ুন: শহীদ ওসমান হাদি: এক বিপ্লবীর অসমাপ্ত গল্প

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন