১০/০২/২০২৬, ০:০৫ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১০/০২/২০২৬, ০:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জামায়াতসহ ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা কবে?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার লক্ষ্য নিয়ে আট দলের সমন্বয়ে গঠিত জোট জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, নির্বাচনের আগে গণভোট আয়োজন, সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষ বাস্তবায়ন এবং নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবি নিয়ে দীর্ঘদিন ধরে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানিয়ে আসছে।

বিজ্ঞাপন

এদিকে তাদের সব দাবি না মানা হলেও আট দলের সমন্বিত প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত হয়েছে বলে জানা যায়। ২৭ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন জোটের শীর্ষ নেতারা।

বর্তমানে দলগুলো পারস্পরিক আলোচনায় ব্যস্ত রয়েছে। গত কয়েকদিনে দফায় দফায় বৈঠক করেছেন নেতারা।

নির্বাচনী এলাকার জরিপ বিশ্লেষণ করে আট দলের সমন্বিত প্রার্থী তালিকার কাজ প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করীম। তবে কোন দল কতটি আসন পাবে—সে বিষয়ে এখনও চূড়ান্ত কিছু জানানো হয়নি। আগামী সপ্তাহের শুরুতেই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

এদিকে সাম্প্রতিক কিছু ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে জানান নেতারা। তাদের ভাষ্য, আইনশৃঙ্খলার উন্নতি না হলে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা আদৌ সম্ভব কি না—সে প্রশ্ন থেকেই যায়।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশ ও উম্মাহর স্বার্থে এবারের নির্বাচনে সব ইসলামী শক্তির মধ্যে ঐক্য অপরিহার্য। অচিরেই আমরা একটি সমঝোতায় পৌঁছাব—ইনশাআল্লাহ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, “আমরা কার্যত এক দলের মতোই কাজ করছি। যিনি যেখানে জিততে পারবেন, তাকেই প্রার্থী করা হবে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব যোবায়ের বলেন, সংখ্যার ভিত্তিতে নয়, জয়ের সম্ভাবনার ভিত্তিতে আসন বণ্টন হবে। ইসলামপন্থিদের সব ভোট এক বাক্সে আনাই আমাদের প্রধান লক্ষ্য।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার বলেন, আমাদের দল টু দল আলোচনা চলছে। এরপর সামগ্রিক আলোচনা হবে। এরপরই প্রার্থী চূড়ান্ত হবে। আগামী সোম-মঙ্গলবারের মধ্যে প্রার্থী চূড়ান্ত হবে।

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল বলেন, এখানে আসন সমঝোতা হবে। কোনো দলের নেতৃত্বে নয়, আমরা সবাই মিলে আলোচনা করে প্রার্থী ঠিক করছি। প্রার্থী জিততে পারবে কি না এটাকে গুরুত্ব দেয়া হচ্ছে বেশি।

গত সেপ্টেম্বর থেকে অভিন্ন কয়েকটি দাবিতে যুগপৎভাবে আন্দোলন শুরু করে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দল। জামায়াত ছাড়াও অন্য দলগুলো হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস।

পড়ুন: ওসমান হাদি হত্যা: প্রধান আসামি ফয়সালের ৮ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন