বিজ্ঞাপন

শচীনের যে রেকর্ড ভাঙলেন কোহলি

ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তনের ম্যাচে রেকর্ড গড়লেন ভিরাট কোহলি। প্রথম ম্যাচেই শচীন টেন্ডুলকারের লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

বুধবার (২৪ ডিসেম্বর) দেড় দশক পর বিজয় হাজারে ট্রফিতে ফেরার ম্যাচ সেঞ্চুরিতে রাঙালেন বিরাট। দিল্লির হয়ে বেঙ্গালুরুতে অন্ধ্রের বিপক্ষে ৩৩০তম ইনিংস খেলতে নামেন তিনি। নেমেই হাকিয়েছেন দূর্দান্ত এক শতক।

দিল্লির হয়ে এদিন ১০১ বলে ১৩১ রান করেছেন এই ব্যাটার। এই শতকেই স্পর্শ করেছেন ১৬ হাজার রানের অনন্য এক মাইলফলক। এই রান করতে শচীন খেলেছিলেন ৩৯১ ইনিংস

লিস্ট এ’তে ৫৫১ ম্যাচে ৫৩৮ ইনিংস খেলে ২১ হাজার ৯৯৯ রান করে ক্যারিয়ারের ইতি টানেন ভারতীয় ব্যাটিং গ্রেট শচীন। যার মধ্যে ৪৫২ ওয়ানডেতে রান ১৮ হাজার ৪২৬। কোহলি ২৯৬ ওয়ানডে খেলে করেছেন ১৪ হাজার ৫৫৭ রান।

বিজ্ঞাপন

পড়ুন : অ্যাশেজে কামিন্সকে নিয়ে সিদ্ধান্ত জানাল অস্ট্রেলিয়া

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন