০৯/০২/২০২৬, ২২:০১ অপরাহ্ণ
22 C
Dhaka
০৯/০২/২০২৬, ২২:০১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সুনামগঞ্জ–১ আসনে বিএনপির ভরসা হাওরের কণ্ঠস্বর আনিসুল হক

কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা, মাঠে তৃণমূলের প্রত্যাশা,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ–১ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের চূড়ান্ত প্রার্থী হিসেবে আনিসুল হককে মনোনয়ন প্রদান করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্রের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির নিবন্ধন নম্বর ০০৭-এর আওতায় অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ২২৪ নম্বর নির্বাচনী এলাকা সুনামগঞ্জ–১ থেকে আনিসুল হক বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এ মনোনয়নপত্রে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষর করেন। এতে উল্লেখ করা হয়, দলীয় নীতিনির্ধারণী সিদ্ধান্ত অনুযায়ী আনিসুল হককে সুনামগঞ্জ–১ আসনের জন্য বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

দলীয় ও স্থানীয় সূত্র জানায়, আনিসুল হক দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাজ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কারণে তিনি এলাকাজুড়ে পরিচিত মুখ। স্থানীয় নেতাকর্মীদের ভাষায়, তিনি একজন মাঠের রাজনীতিবিদ,যিনি হাওরাঞ্চলের বাস্তবতা কাছ থেকে বোঝেন।

গুরুত্বপূর্ণ আসন সুনামগঞ্জ–১ জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর—এই চার উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ–১ আসন হাওরভিত্তিক একটি গুরুত্বপূর্ণ সংসদীয় এলাকা। কৃষি ও মৎস্যনির্ভর জীবনব্যবস্থা, বন্যা ও নদীভাঙন, যোগাযোগ অবকাঠামো এবং সীমান্তঘেঁষা বাস্তবতা—সব মিলিয়ে এ অঞ্চলের রাজনৈতিক চাহিদা বরাবরই আলাদা।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বাস্তবতায় কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা পাওয়া প্রার্থী হিসেবে আনিসুল হকের মনোনয়ন বিএনপির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

মনোনয়ন ঘোষণার পরপরই সুনামগঞ্জ–১ আসনের বিভিন্ন উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে। দলীয় সূত্র জানায়, দ্রুত সময়ের মধ্যেই সাংগঠনিক সভা, কর্মীসমাবেশ ও নির্বাচনী প্রস্তুতি জোরদার করা হবে।স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, এই মনোনয়ন দলকে ঐক্যবদ্ধ করে মাঠে শক্ত অবস্থান তৈরি করবে।

রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা সুনামগঞ্জ–১ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা হওয়ার পর নির্বাচনী সমীকরণ নতুন করে সাজাতে শুরু করেছে। প্রতিদ্বন্দ্বী দলগুলোর কৌশলেও পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সব মিলিয়ে, আনিসুল হকের মনোনয়ন শুধু একটি দলীয় সিদ্ধান্ত নয়—বরং সুনামগঞ্জ–১ আসনের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

বিজ্ঞাপন

পড়ুন : সুনামগঞ্জে বিএনপির চূড়ান্ত প্রার্থী আনিসুল, নুরুল, কয়ছর ও মিলকে ঘোষণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন