বিজ্ঞাপন

তারেক রহমানকে বহনকারী বিমানের পাইলট ইন কমান্ডার ছিলেন মেহেরপুরের ইমন

দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
তারেক রহমানের সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং তাদের পোষা বিড়াল ‘জেবু’।
এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।
উল্লেখযোগ্য বিষয় হলো—লন্ডন থেকে ঢাকাগামী এই বিশেষ ফ্লাইটের পাইলট-ইন-কমান্ড হিসেবে দায়িত্ব পালন করেন মেহেরপুরের কৃতি সন্তান ক্যাপ্টেন ইমামুল ইসলাম ইমন। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার জন্য তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একজন দক্ষ ও নির্ভরযোগ্য পাইলট হিসেবে সুপরিচিত।
ডেকে তার সঙ্গে সহকারী পাইলট হিসেবে দায়িত্ব পালন করেন দুইজন অভিজ্ঞ ক্যাপ্টেন—ক্যাপ্টেন রাশেদিন এবং ক্যাপ্টেন আসিফ ইকবাল।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক সূত্র জানিয়েছে, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সিনিয়র ও অভিজ্ঞ পাইলটদের সমন্বয়ে এই ফ্লাইট ক্রু গঠন করা হয়।
মেহেরপুরের একজন কৃতি সন্তানের এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার দায়িত্ব পালন করায় জেলাজুড়ে গর্ব ও আনন্দের অনুভূতি সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় গৃহিণীর মৃত্যু, আহত শিশু

দেখুন: বিমানবন্দর থেকে সমাবেশস্থলের পথে তারেক রহমান 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন