২৭/০২/২০২৬, ২:৫৮ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২৭/০২/২০২৬, ২:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৪ জন

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর অভিযানে টাঙ্গাইলে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সকালে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন- শাহজাহান মিয়া, সুজন আহমদ, এস.কে আলম, সাব্বির হোসেন তালুকদার, মঞ্জু মিয়া, সেলিম রেজা, আব্দুল্লাহ, সোহেল আমির, রকিবুল ইসলাম, সাগর মিয়া, মোঃ খোকন, মোস্তফা কামাল, ফেরদৌস আলম ও মো. লিমন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত আসামীরা
টাঙ্গাইল সদর থানা, নাগরপুর, বাসাইল, মির্জাপুর, সখিপুর, কালিহাতি, ঘাটাইল, মধুপুর, গোপালপুর ও ভূঞাপুর থানার বিভিন্ন মামলার এজাহারভুক্ত ও সন্দিগ্ধ আসামী। তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, হত্যাচেষ্টা, ভয়ভীতি দেখানো, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত বিভিন্ন মামলা উল্লেখ করা রয়েছে। গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতে পাঠানোর প্রস্ততি চলছে।

পড়ুন: তীব্র শীতে কাপছে চুয়াডাঙ্গা, সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি

দেখুন: অপারেশন ডেভিল হান্ট-২ নিয়ে যা বললো ডিএমপি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন