দিনাজপুর জেলা কারাগার পরিচালিত রেইনবো সুপার মার্কেট-২ এর দোকান মালিকদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর২০২৫) দুপুর সাড়ে ১২টায় শহরের লিলির মোড়স্থ রেইনবো সুপার মার্কেট প্রাঙ্গণে কুরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কুরআন তেলাওয়াত শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
দোয়া মাহফিলে রেইনবো সুপার সুপার মার্কেট-২ দোকান মালিক সমিতির সভাপতি মোঃ আজহারুল ইসলাম দুলু, সহ-সভাপতি আহসান হাবিব, মোঃ সুলতান, মোঃ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুমন, উপদেষ্টা মোঃ আসলাম, দোকান মালিক সাব্বির, আবু, মুইনুল ইসলাম, আবু বকর, মকবুলসহ অন্যান্য দোকান মালিক ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রেনবো সুপার মার্কেট-২ এর সকল দোকান বেলা ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বন্ধ রাখা হয়।
পড়ুন: তীব্র শীতে কাপছে চুয়াডাঙ্গা, সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি
দেখুন: অপারেশন ডেভিল হান্ট-২ নিয়ে যা বললো ডিএমপি
ইম/


