১০/০২/২০২৬, ০:০৪ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১০/০২/২০২৬, ০:০৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

অসম্ভবকে সম্ভব করার রাজনীতির যাদুকর ছিলেন বেগম খালেদা জিয়া : এমরান সালেহ প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “অসম্ভবকে সম্ভব করার রাজনীতির যাদুকর ছিলেন বেগম খালেদা জিয়া। একজন গৃহবধু থেকে জনগণের ভালোবাসার জোয়ারে ভেসে তিনি ‘দেশনেত্রী’, “ স্ট্যাচু অব লিবার্টি”, ‘মাদার অব ডেমোক্রেসি’ উপাধিতে ভূষিত হয়েছিলেন। দেশের প্রথম মহিলা এবং তিনবারের প্রধানমন্ত্রী ও দুইবারের বিরোধী দলীয় নেতা হয়ে জনকল্যাণে ও জন অধিকার প্রতিষ্ঠায় তিনি সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। তিনি ছিলেন গণতান্ত্রিক রাজনীতির মুকুটবিহীন সম্রাজ্ঞী। জাতীয়তাবাদী রাজনীতির পাঠশালা । তাঁর জীবন ছিলো ত্যাগ , সংগ্রাম ও সাফল্যের মহাকাব্য।“

শুক্রবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের মহিলা মার্কেট প্রাঙ্গণে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার ঋণ পরিশোধ প্রসঙ্গে তারেক রহমানের করা একটি বক্তব্যের প্রেক্ষিতে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “বেগম খালেদা জিয়া জনগণের কাছে ঋণী নন, বরং এই দেশের জনগণই বেগম খালেদা জিয়ার কাছে চিরঋণী। সে ঋণ কোনো দিনই পরিশোধ করা জনগণের পক্ষে সম্ভব হবে না। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া না থাকলে গনতন্ত্র আলোর মুখ দেখতো না , জনগণ চিরদিনের জন্য অধিকার বঞ্চিত থাকত এবং দেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব বিকিয়ে যেতো এবং বাংলাদেশ সিকিমে পরিণত হতো।“

তিনি আরও বলেন, “স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে বেগম খালেদা জিয়া ছিলেন এক জীবন্ত প্রতীক। কারাগার, নির্যাতন, অসুস্থতা—কোনো কিছুই তাকে জনগণের অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে আপস করাতে পারেনি। মৃত্যুর পরও তিনি আমাদের সাহস, শক্তি .প্রেরণা ও দেশপ্রেমের বাতিঘর হয়ে থাকবেন।”

এর আগে একইদিন উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে আয়োজিত পৃথক দোয়া ও মিলাদ মাহফিলেও অংশ নেন বিএনপির এই যুগ্ম মহাসচিব। সেখানে তিনি বলেন, “দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়া যুগ যুগ ধরে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। তার রেখে যাওয়া আদর্শ ও সংগ্রামের পথ ধরেই আমাদের এগিয়ে যেতে হবে।”

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “আজ আমরা শোকাহত, কিন্তু ভেঙে পড়ার সময় নয়। এই শোককে শক্তিতে পরিণত করতে হবে। দেশনেত্রীর অসমাপ্ত কাজ শেষ করতে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আসন্ন নির্বাচনে নিরংকুশ বিজয়ের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে বিজয়ী করাই হবে বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।”

দোয়া ও মিলাদ মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অন্যান্যের মধ্যে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আলী আশরাফ, সাবেক চেয়ারম্যান আবদুল হাই, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, কাজী ফরিদ আহমেদ পলাশ, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, চেয়ারম্যান শফিকুর রহমান, সাবেক চেয়ারম্যান মোনায়েম হোসেন খান খোকন, চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান, হালুয়াঘাট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান মহিউদ্দিন, ইসহাক আলী মাস্টার, হুমায়ুন কবির, মনিরুজ্জামান স্বাধীন, শামসুল আলম শামস, হামিদুর রহমান, তাজিকুল ইসলাম ও আনোয়ার হোসেন, এবং উপজেলা ছাত্র দলের আহব্বায়ক নাঈমুর অরেফীন পাপন , সিনিয়র যুগ্ম আহবায়ক এম আর আল আমিন, পৌর ছাত্র দলের আহ্ববায়ক নূরে আলম জনি, সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : ময়মনসিংহের ত্রিশাল প্রেসক্লাবের দ্বি বার্ষিক সম্মেলন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন