১১/০২/২০২৬, ২০:৪৭ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/০২/২০২৬, ২০:৪৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

এখানে কেবল একজনই প্রেসিডেন্ট, তিনি হলেন নিকোলাস মাদুরো: রদ্রিগেজ

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে নিয়োগ দিয়েছেন দেশটির আদালত। তবে, এ দায়িত্ব পাবার আগে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে ডেলসি রদ্রিগেজ বলেন, ‘এখানে কেবল একজনই প্রেসিডেন্ট আছেন এবং তিনি হলেন নিকোলাস মাদুরো।’

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দেশটির ওপর চালানো একটি “অভূতপূর্ব” সামরিক আগ্রাসনের অভিযোগও তোলেন তিনি। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী লেডি সিলিয়া ফ্লোরেসকে “অবৈধভাবে অপহরণ” করা হয়েছে বলেও দাবি করেন ডেলসি। শনিবার (০৩ জানুয়ারি) সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জাতীয় প্রতিরক্ষা পরিষদের (ন্যাশনাল ডিফেন্স কাউন্সিল) এক জরুরি বৈঠকে এসব কথা বলেন তিনি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তেলেসুরের খবরে এ তথ্য জানানো হয়।

ডেলসি রদ্রিগেজ জানান, এই অভিযানের প্রকৃত লক্ষ্য হলো ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র দেশটির জ্বালানি, খনিজ ও প্রাকৃতিক সম্পদ দখল করতে চায়। তিনি এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক থাকারও আহ্বান জানান।

জাতীয় প্রতিরক্ষা পরিষদের বৈঠকে নিকোলাস মাদুরো ও সিলিয়া ফ্লোরেসের অবিলম্বে মুক্তি দাবি করে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় নাগরিক নিরাপত্তা সংস্থা ও জাতীয় শক্তি সক্রিয় করার ঘোষণা দেন ডেলসি।

মাদুরোর আহ্বানে সাড়া দিয়ে ভেনেজুয়েলার জনগণও রাস্তায় নেমে আসে বলেও জানান তিনি। বলেন, ‘সশস্ত্র বাহিনী (এফএএনবি) ও বলিভারিয়ান মিলিশিয়া সক্রিয় করার জন্য প্রেসিডেন্ট মাদুরোর আগের আহ্বানের পর ভেনেজুয়েলার জনগণ রাজপথে নেমেছে।’

ডেলসি রদ্রিগেজ আন্তর্জাতিক সমর্থনের কথাও তুলে ধরেন। বলেন, ‘চীন, রাশিয়া, লাতিন আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল, আফ্রিকা ও এশিয়ার দেশগুলো থেকে আন্তর্জাতিক সম্প্রদায় একত্রিত হয়ে আওয়াজ তুলেছে।’ তার মতে, এই হামলা বিশ্ব সরকারগুলোকে নাড়িয়ে দিয়েছে এবং তিনি এটিকে একটি “জায়নবাদী রঙে রঞ্জিত” ও “চরম লজ্জাজনক” আক্রমণ হিসেবে আখ্যা দেন।

তিনি আরও উল্লেখ করেন, ‘যুক্তরাষ্ট্রের এই আগ্রাসন জাতিসংঘ সনদের ১ ও ২ নম্বর অনুচ্ছেদের স্পষ্ট লঙ্ঘন, যদিও মাদুরো মার্কিন জনগণের প্রতি বন্ধুত্ব, সহযোগিতা ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানের ভিত্তিতে কূটনৈতিক, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক রাষ্ট্রীয় চ্যানেল গড়ে তোলার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন।’

পড়ুন: ১২ কেজি এলপি গ্যাসের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১৩০৬ টাকা নির্ধারণ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন