০৯/০২/২০২৬, ২১:৪৩ অপরাহ্ণ
22 C
Dhaka
০৯/০২/২০২৬, ২১:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সুনামগঞ্জে ৮৭০ পিস ইয়াবাসহ দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

সুনামগঞ্জের সীমান্তবর্তী বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রামপুর এলাকা থেকে ৮৭০ পিস ইয়াবাসহ দুই বছরের সাজাপ্রাপ্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

বিজ্ঞাপন

র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল টহল ডিউটি পালনকালে গত ৫ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সীমান্তবর্তী বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রামপুর এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবর আভিযানিক দলটি রাত আনুমানিক ৭টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় তাকে ধাওয়া করে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তার কাছে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট রয়েছে বলে স্বীকার করে।

পরবর্তীতে তাকে তল্লাশি করে তার পরিহিত জ্যাকেটের ডান পকেট থেকে একটি কালো পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটির ভেতরে ৫টি নীল রঙের বায়ুরোধক প্যাকেটে রাখা মোট ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ মাসুক মিয়া (২৮), ধনপুর ইউনিয়নের হালাবাদী গ্রামের মোঃ হারুন অর রশীদের ছেলে, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানায়, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন উৎস থেকে অবৈধভাবে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিশ্বম্ভরপুর থানাসহ আশপাশের বিভিন্ন থানায় বিক্রি করে আসছিল।

এছাড়াও জানা যায়, সে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার জিআর নং-৩৪/১৫, বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং-৭৮/১৫ এর দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক তাকে ও জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব।

পড়ুন- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

দেখুন- শীতে কাবু আখাউড়া, হাসপাতালে শীতজনিত রোগীর ভিড়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন