০২/০৩/২০২৬, ৩:০১ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৩:০১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মাদারীপুর-২ আসনে ইসলামী মনোনীত দুই প্রার্থীর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে চন্ডিবর্দির পীর মাওলানা আলী আহমেদ চৌধুরী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুর-২ আসনে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আলোচনার উত্তাপ। ইসলামী মনোনীত দুই প্রার্থীর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন চন্ডিবর্দির পীর আলহাজ্ব হযরত মাওলানা আলী আহমেদ চৌধুরী। সাধারণ মানুষের ভাষ্য অনুযায়ী, এই আসনে তাঁর বিকল্প আর কেউ নেই।
স্থানীয়ভাবে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে মাওলানা আলী আহমেদ চৌধুরী সাধারণ মানুষের কাছে একজন গ্রহণযোগ্য ও আস্থাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তাঁর সততা, ন্যায়পরায়ণতা ও মানবসেবামূলক কাজ এলাকাবাসীর মনে গভীর প্রভাব ফেলেছে বলে জানান স্থানীয়রা।
চা-দোকান, হাট-বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় কথা বলে জানা যায়, অনেক ভোটার মনে করছেন—মাদারীপুর-২ আসনে ইসলামী আদর্শের প্রতিনিধিত্ব করার জন্য মাওলানা আলী আহমেদ চৌধুরীর চেয়ে যোগ্য আর কেউ নেই। বিশেষ করে তরুণ ও ধর্মপ্রাণ ভোটারদের মধ্যে তাঁর জনপ্রিয়তা চোখে পড়ার মতো।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “তিনি দীর্ঘদিন ধরে মানুষের পাশে আছেন। দুঃসময়ে তাঁকে কাছে পেয়েছি। তাই আমরা মনে করি, মাদারীপুর-২ আসনে তাঁকেই প্রয়োজন।”
আরেক ভোটার জানান, “রাজনীতির বাইরে থেকেও তিনি মানুষের জন্য কাজ করেছেন। এ কারণেই তাঁর প্রতি মানুষের আস্থা বেশি।”
সব মিলিয়ে নির্বাচনী মাঠে ইসলামী মনোনীত প্রার্থীদের মধ্যে মাওলানা আলী আহমেদ চৌধুরী এগিয়ে আছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। এখন দেখার বিষয়, ভোটের ফলাফলে এই জনপ্রিয়তার প্রতিফলন কতটা ঘটে।

বিজ্ঞাপন

পড়ুন: মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ৬.৭ ডিগ্রি

দেখুন: ভারত সোনার মজুত এত বাড়াচ্ছে কেন?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন