আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির নির্বাহি কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশনের আপিল বিভাগ। শনিবার বিকেলে আপিল শুনানি ও পুনঃযাচাই শেষে এ ঘোষণা দেওয়া হয়েছে। এ খবরে নেতা কর্মীসহ সাধারন ভোটারদের মাঝে উল্লাস লক্ষ করা গেছে।
বিএনপির মনোনীত প্রার্থী ডা: লিটন বলেন
ত্রিশালবাসীর দোয়া ও ভালোবাসায় বাংলাদেশ নির্বাচন কমিশনের আপিল বিভাগ আমার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে।
এটি কোনো ব্যক্তিগত সাফল্য নয়-এটি ত্রিশালের মাটি ও মানুষের প্রতি ভালোবাসা, দীর্ঘদিনের দোয়া, ত্যাগ আর সংগ্রামের বিজয়।
প্রিয় ত্রিশাল উপজেলার মা-বোন, ভাই, মেহনতি মানুষ, কৃষক, শ্রমজীবী, তরুণ সমাজ ও সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আমি গভীর ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের বিশ্বাস, সাহস আর পাশে থাকার শক্তিই আমাকে আজ এই পর্যায়ে পৌঁছে দিয়েছে।
ইনশাআল্লাহ, আপনাদের হাত ধরেই আমি লড়াই করবো ভোটের অধিকার, ন্যায়বিচার এবং একটি সুন্দর আগামীর ত্রিশাল গড়ার। অতীতের ন্যায় ত্রিশাল উপজেলার উন্নয়নের সকল কর্মকান্ডে আমি ছিলাম, আছি এবং ভবিষ্যৎতেও থাকবো। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই জনপদের মানুষের পাশে থাকার অঙ্গীকার রইলো।
পড়ুন: স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল
দেখুন: বরগুনা স্বাস্থ্য কমপ্লেক্স ময়লা আবর্জনায় অস্বাস্থ্যকর |
ইম/


