১০/০২/২০২৬, ০:২৮ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১০/০২/২০২৬, ০:২৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

লক্ষ্মীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামায়াতে ইসলামীর সংবর্ধনা

লক্ষ্মীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখা। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ঢাকা মহানগর দক্ষিণে সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। সভাপতিত্ব করেন জেলা আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া।

অনুষ্ঠানে নতুন নেতৃত্বের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে গণমাধ্যমের স্বাধীনতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীল ভূমিকায় প্রেসক্লাব সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন জামায়াত নেতারা। সংবর্ধনা অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াতের জেলা সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ।

জামায়াত নেতারা বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। তারা যেমন সত্য তুলে ধরবেন, তেমনি জনগণের অধিকার ও ন্যায়ের পক্ষে শক্ত কণ্ঠস্বর হবেন।

পড়ুন: পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৭.৭ ডিগ্রি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন