১০/০২/২০২৬, ১৭:২৬ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৭:২৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফিড মিলে বৈদ্যুতিক এসটি লাইন সংযোগের সরকারি সিদ্ধান্তে বিপাকে মালিকরা

ময়মনসিংহের ত্রিশালে হঠাৎ করে বৈদ্যুতিক এসটি লাইন সংযোগের সরকারি সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছেন স্থানীয় ফিস ফিড মিল মালিকরা। এই সিদ্ধান্ত বাস্তবায়নে সময় বাড়ানোর দাবিতে রোববার বিকেলে ত্রিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে উপজেলা ফিড মিল মালিক সমিতি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রতিটি ফিড মিলে এসটি লাইন সংযোগ স্থাপন করতে কমপক্ষে ৩০ লক্ষ টাকা বিনিয়োগের প্রয়োজন। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে এত বড় অংকের টাকা জোগাড় করা অসম্ভব। তারা অভিযোগ করেন, পূর্ব প্রস্তুতি ছাড়া হঠাৎ এই ঘোষণা তাদের ব্যবসায়িক অস্তিত্বকে সংকটে ফেলেছে। বক্তারা সরকারের কাছে এই সংযোগ স্থাপনের জন্য অন্তত ৬ মাস সময় চেয়েছেন। তারা আশ্বস্ত করেন যে, ছয় মাস সময় পেলে পর্যায়ক্রমে সকল মিল এই সংযোগ স্থাপনে সক্ষম হবে। পর্যাপ্ত সময় না দিয়ে সংযোগ বিচ্ছিন্ন বা বাধ্য করা হলে অনেক ফিড মিল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। ফলে মাছ চাষে ব্যাপক ধস নামবে।


মিলগুলো বন্ধ হয়ে গেলে ফিডের সংকট তৈরি হবে এবং এর সরাসরি প্রভাব পড়বে সাধারণ মৎস্য চাষিদের ওপর, যা স্থানীয় অর্থনীতিতে ধস নামাতে পারে।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আবু ফয়সাল খান, আফিয়া ফিড মিলের মালিক নাজমুল হক, এবং ভাই ভাই ফিড মিলের মালিক শাখাওয়াত হোসেন আনন্দ প্রমুখ।বক্তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মানবিক দিক বিবেচনা করে দ্রুত এই সময়সীমা বাড়ানোর দাবি জানান।

পড়ুন- জয়পুরহাটে অনুমোদনহীন চানাচুর জব্দ, চালক আটক

দেখুন- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলসহ ৫ দফা দাবি ছাত্র অধিকার পরিষদের 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন