০৯/০২/২০২৬, ১৫:৫৮ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৫:৫৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইউপিডিএফ (গণতান্ত্রিক)–এর নামে ভুয়া বিজ্ঞপ্তি প্রচারের অভিযোগ

পার্বত্য চট্টগ্রামভিত্তিক রাজনৈতিক দল (ইউপিডিএফ-গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর বিজ্ঞপ্তি প্রচারের অভিযোগ তোলা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার(১৭ জানুয়ারি) সকালে জেলা শহরের মধুপুর এলাকায় সংগঠনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য নিশ্চিত করেন নেতাকর্মীরা।

এসময় লিখিত বক্তব্য পাঠ করেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমা।

তিনি বলেন, দলের সভাপতি শ্যামল কান্তি চাকমা(তরু) এবং সাবেক সাধারণ সম্পাদক মিটন চাকমা দুর্নীতি, অর্থ আত্মসাৎ, দলীয় কর্মীদের সাথে বৈষম্যমূলক আচরণ সর্বোপরি অর্থ উপার্জনের জন্য ইয়াবা উৎপাদন করে বাজারজাতকরন সহ আরও নানাধরনের সংগঠনের গঠনতন্ত্র বহির্ভূত কাজে লিপ্ত হয়ে দলীয় পদবী হারানোর ভয়ে তার অনুগত ২০/২৫ জন সদস্য নিয়ে খাগড়াছড়ি ছেড়ে চলে যান।

বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম তিনি তার অনুগত সদস্যদের নিয়ে সন্তু লারমা সমর্থিত জনসংহতি সমিতির কাছে আশ্রয় গ্রহন করেন। তার নামে একটি আইডি থেকে দলের সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমার নাম ব্যবহার করে সোস্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রদান করা হয় যা বানোয়াট ও বিভ্রান্তিমূলক। সেখানে ইউপিডিএফ (গনতান্ত্রিক) দল বিলুপ্ত করার মত একটি গঠনতন্ত্র বহির্ভূত ঘোষনাও দেয়া হয়।

কেন্দ্রীয় কমিটি থেকে শ্যামল কান্তি চাকমা ও মিটন চাকমা ব্যতিত বাকি সকল সদস্য বর্তমানে খাগড়াছড়ি জেলায় অবস্থান করছেন। তাছাড়া কেন্দ্রীয় কমিটির অধিকাংশ সদস্যের সম্মতি ছাড়া এরকম ঘোষনা একেবারেই অবান্তর। আমরা এ ঘোষনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ইউপিডিএফ (গনতান্ত্রিক) দল বিলুপ্ত হয়নি এবং দলের কার্যক্রম পূর্বের মতই চলবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভ্রান্তি ছড়ানো ও দলকে দুর্বল করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। দলটির পক্ষ থেকে এসব ভুয়া বিজ্ঞপ্তি ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং জনগণ ও গণমাধ্যমকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়।

পড়ুন- চাঁপাইনবাবগঞ্জে চরবাগডাঙ্গায় ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

দেখুন- ইরানের জয় আসছে? চীনের বিমানে কী এলো?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন