১০/০২/২০২৬, ২০:১০ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২০:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

এসএসসি ফরম ফিলাপে বেপরোয়া বাণিজ্য: ২ শিক্ষককে শোকজ

নেত্রকোনার মদন উপজেলায় মাঘান উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে সরকার নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদ করায় এক অভিভাবককে লাঞ্ছিত করারও খবর পাওয়া গেছে।

জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য সরকার নির্ধারিত ফি সর্বোচ্চ দুই হাজার ৪৩৫ টাকা (বিজ্ঞান) এবং দুই হাজার ৩১৫ টাকা (মানবিক ও ব্যবসায় শিক্ষা)। কিন্তু, মাঘান উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে পাঁচ হাজার থেকে নয় হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিভাবকরা অভিযোগ করেছেন।

রানীহালা গ্রামের বাসিন্দা ঝুমন মিয়া নামে এক অভিভাবক অভিযোগ করেন, তার ছোট ভাইয়ের ফরম ফিলাপের জন্য নয় হাজার টাকা দাবি করা হয়। এই অতিরিক্ত টাকার রশিদ চাইলে সহকারী শিক্ষক আব্দুল গণি তাকে গালিগালাজ করে বিদ্যালয় থেকে বের করে দেন।

এ ঘটনায় ওই অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিষয়টি প্রশাসনের নজরে আসার পর উপজেলা একাডেমিক সুপারভাইজার বিদ্যালয়টি পরিদর্শন করেন। জানা গেছে, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ইতিমধ্যে বিদ্যালয়ের দুই শিক্ষককে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে।

​এ বিষয়ে মদনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী জানিয়েছেন, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনার দুর্গাপুরে গণভোট নিয়ে উঠান বৈঠক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন