31.2 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনা-৩ আসন: স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা ও মাইক ভাঙচুর, আহত ১

​নির্বাচনী প্রচারণার শুরুতেই উত্তপ্ত হয়ে উঠেছে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) সংসদীয় আসন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুই উপজেলার পৃথক স্থানে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের প্রচারণায় বাধা, হাতাহাতি ও হামলার ঘটনা ঘটেছে। এতে আজিজুল ইসলাম (২৬) নামে এক প্রচারকর্মী গুরুতর আহত হয়েছেন। ​পরপর দুটি সহিংসতার ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে।

সন্ধ্যা ৬টার দিকে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থীর একটি প্রচার মাইকবাহী অটো রিকশায় অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। হামলাকারীরা লোহার রড দিয়ে প্রচার মাইক ও অটো গাড়িটি ভাঙচুর করে। এ সময় রডের আঘাতে আজিজুল ইসলাম নামে এক কর্মী আহত হন। তাকে উদ্ধার করে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এরআগে বিকেল সাড়ে ৩টার দিকে আটপাড়া উপজেলার তেলিগাতী কলেজ মোড় এলাকায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ করছিলেন কর্মীরা। অভিযোগ উঠেছে, এ সময় ধানের শীষের সমর্থকরা তাদের কর্মসূচিতে বাধা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতির সৃষ্টি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রিফাতুল ইসলাম বলেন, “খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী বিষয়টি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন