জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ ১ আসন রূপগঞ্জের সকল এমপি প্রার্থীদের নিয়ে প্রশাসনের বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারী শনিবার দুপুরে রূপগঞ্জ
উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ রায়হান কবির। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ
সাইফুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন,রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও পূর্বাচল রাজস্ব সার্কেল ( ভূমি) ফরিদ আল সোহান, সহকারী কমিশনার ভূমি মারজানুর রহমান, রূপগঞ্জ আর্মি ক্যাম্প ইনচার্জ, র ্যাব ১১ ও ১ এর সিপিসি ৩ এর দায়িত্বরত কর্মকর্তা,জেলা আনসার কর্মকর্তাসহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট-২০২৬ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী ইমদাদুল হাশেমী, গণ অধিকার মনোনীত প্রার্থী ওয়াসিম উদ্দীন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী মনিরুজ্জামান চন্দন, বাংলাদেশ ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী রেহান আফজালসহ অংশগ্রহণকারী প্রার্থীরা। তবে অজ্ঞাত কারনে স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন সভায় অনুপস্থিত ছিলেন।
এ সময় প্রার্থীরা তাদের নিজ নিজ ইশতেহার তুলে ধরেন। পাশাপাশি নারায়ণগঞ্জ ১ আসনে সম্ভাব্য সংকট মোকাবিলা ও সমাধানের প্রতিশ্রুতি দেয়া হয়। একই সময় জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা রূপগঞ্জের কায়েতপাড়া,গোলাকান্দাইল, ভুলতা এলাকায় পৃথক পৃথক স্থানে ভোটের প্রচারে বাঁধা প্রদানের অভিযোগ করেন।
এ সময় জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, দেশের জনগণের চাওয়া নিরপেক্ষ নির্বাচন। অতীতে ভোট দিতে পারেনি যে অভিযোগ ছিলো এবারের নির্বাচনে তা বলার সুযোগ থাকবে না। বরং নির্বাচন সফল বাস্তবায়নে জনগণের ভোট জনগণের দ্বারা প্রয়োগের পরিবেশ নিশ্চিত করবো। সকল প্রার্থীদের সমান অধিকার নিশ্চিত করা হচ্ছে। কোন অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন,দায়িত্ব হস্তান্তর করতে পারাই আমাদের সাফল্য। সচেতন জনগণকে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহীনিকে সহায়তা করতে হবে। আগামী ১শ বছরে এমন নির্বাচন হবে না এমন ইতিহাস তৈরীতে কাজ করছি।
পড়ুন: ভৈরব নদে দ্বিতীয় সেতুসহ উন্নয়নের রূপরেখা ঘোষণা করলেন আজিজুল বারী হেলাল
দেখুন: জুলাই গণঅভ্যুত্থান শহীদ ও আহত পরিবারদের সাথে মতবিনিময় সভা |
ইম/


