২৫/০২/২০২৬, ১৮:৫৮ অপরাহ্ণ
27.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৮:৫৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে মেহেরপুরে জামায়াতে ইসলামের সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে প্রথমবারের মতো মেহেরপুর সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

তার আগমন উপলক্ষে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেলে মেহেরপুর সরকারি বয়েজ হাই স্কুল মাঠে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ইকবাল হুসাইন।


বক্তব্যে তিনি জানান, আগামী ২৬ জানুয়ারি মেহেরপুর সরকারি বয়েজ হাই স্কুল মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ জনসভাকে ঘিরে জেলা ও উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামের সভাপতি আলামিন ইসলাম বকুল, জেলা প্রচার সেক্রেটারি খাইরুল বাশারসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।

পড়ুন- বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকে হামলা চেষ্টায় যুবক আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন