বিজ্ঞাপন

কিউবায় তেল সরবরাহকারী দেশে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার কিউবার ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক নির্বাহী আদেশে সই করে তিনি কিউবাকে জ্বালানি তেল সরবরাহকারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। আদেশে বলা হয়, যুক্তরাষ্ট্রে আমদানীকৃত পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।

বিজ্ঞাপন

জাতীয় জরুরি অবস্থা ঘোষণার অধীনে জারি করা এই আদেশে সুনির্দিষ্ট কোনো দেশের নাম বা শুল্কের হার উল্লেখ করা না হলেও, এর ফলে মেক্সিকো ও রাশিয়ার মতো দেশগুলো বাণিজ্যিক ঝুঁকিতে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

হোয়াইট হাউসের ফ্যাক্ট শিটে জানানো হয়েছে, কিউবা সরকার রাশিয়া, ইরান, হামাস ও হিজবুল্লাহর মতো ‘শত্রু পক্ষ’গুলোর সঙ্গে সম্পর্ক রাখায় মার্কিন জাতীয় নিরাপত্তা রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ট্রাম্পের এই ঘোষণার পরপরই কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যম ও সরকার এর তীব্র নিন্দা জানিয়েছে। হাভানা সতর্ক করে বলেছে, এই আদেশের ফলে দেশটির বিদ্যুৎ উৎপাদন, কৃষি, পানি সরবরাহ এবং স্বাস্থ্যসেবা পুরোপুরি অচল হয়ে পড়তে পারে।

কিউবা সরকার এক বিবৃতিতে বলেছে, মার্কিন সরকার আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে শ্বাসরুদ্ধ করতে চাইছে। কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ ট্রাম্পের পদক্ষেপকে ‘নৃশংস আগ্রাসন’ ও ‘আন্তর্জাতিক দস্যিপনা’ বলে আখ্যা দিয়েছেন। চলতি মাসের শুরুতে এক সামরিক অভিযানে ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী বন্দি করার পর থেকেই ট্রাম্প কিউবার ওপর আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন। এককালে কিউবার প্রধান তেল সরবরাহকারী দেশ ছিল ভেনেজুয়েলা, তবে মাদুরোর পতনের পর থেকে দেশটিতে তেল বা অর্থ পাঠানো সম্পূর্ণ বন্ধ রয়েছে।

ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেন, ভেনেজুয়েলা থেকে আর কোনো তেল বা অর্থ কিউবায় যাবে না, একদম শূন্য। কিউবা খুব শিগগির ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।

রয়টার্সের তথ্যমতে, ভেনেজুয়েলা থেকে সরবরাহ বন্ধ হওয়ার পর মেক্সিকো কিউবার প্রধান তেল সরবরাহকারী হিসেবে আবির্ভূত হয়েছিল। তবে ওয়াশিংটনের শুল্কের ভয়ে মেক্সিকো এখন তাদের এই নীতি পর্যালোচনার কথা ভাবছে। রয়টার্স। 

পড়ুন: এপস্টেইন সম্পর্কিত লাখ লাখ নথি প্রকাশ, ট্রাম্পের নাম এসেছে শত শত বার

দেখুন:তমব্রু সীমান্তে সংঘর্ষে ডিজিএফআই কর্মকর্তা নিহত: আইএসপিআর |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন