ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের বিএনপি মনোনীত প্রার্থী ত্রিশালের উন্নয়নের রুপকার ডাঃ মাহবুবুর রহমান লিটন বলেছেন, এমপি নির্বাচিত হলে ত্রিশালে একটি স্টেডিয়াম গড়ে তুলবো যেখানে সব ধরনের খেলাধুলা একসাথে চলতে পারে। যুব সমাজকে নেশার বয়াল থাবা থেকে রক্ষা করতে হলে ছাত্র ও যুবকদের খেলাধূলায় মনোনিবেশ করতে হবে। আমাদের ছেলেরা জাতীয় মানের খেলোয়ার হিসেবে স্বাক্ষর রাখতে পারে সেজন্যে প্রতিটি ইউনিয়নে খেলাধুলার সুব্যবস্থা করে দেব।
তিনি ৩১ জানুয়ারী শনিবার ত্রিশাল কনভেনশন সেন্টারে সাবেক ও বর্তমান খেলোযারদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
মতবিনিময় সভায় সাবেক খেলোয়ার মশিউর রহমান দিপক উস্তাদের সভাপতিত্বে ও ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি ও ত্রিশাল উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক খোরশিদুল আলম মজিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক খেলোয়াড় এবি সিদ্দিক শাহজাহান, আমিনুল ইসলাম খোকন, সাবেক খেলোয়াড় জাতীয় হাডুডু দলের কোচ আশরাফুল আলম দুলু, সাবেক খেলোয়াড় তারিকুল ইসলাম, আবু রায়হান, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি সাবেক খেলোয়াড় রফিকুল ইসলাম শামীম, সাবেক খেলোয়াড় নজরুল ইসলাম মেম্বার, ফুটবলার রবি প্রমুখ।
এসময় ত্রিশাল উপজেলার ১২ ইউনিয়ন হতে আসা সাবেক ও বর্তমান খেলোয়াড়রা ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে ধানের শীষের প্রার্থী ডাঃ মাহবুবুর রহমান লিটনকে ভোট দিয়ে জয়যুক্ত করতে ঐক্যবদ্ধ হন। ত্রিশালের খেলাধূলার মান উন্নয়নের লক্ষে সকল খেলোয়াড় ও তাদের পরিবারের সদস্যসহ সকলকে ভোট প্রদান করার আহবান জানান।
পড়ুন : ত্রিশালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে স্বস্তি ফেরাতে মহড়া অনুষ্ঠিত


