বিজ্ঞাপন

পাকিস্তানকে গুঁড়িয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তানকে ৫৮ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে টুর্নামেন্টে অপরাজিত ভারত। কুইন্স স্পোর্টস ক্লাবে রোববার (১ ফেব্রুয়ারি) ভারতের দেয়া ২৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ৪৬.২ ওভারে ১৯৪ রানে অলআউট হয়ে যায়।

২৫৩ রানের লক্ষ্যে পাকিস্তানের দুই ওপেনার সামির মিনহাস ও উইকেটকিপার-ব্যাটার হামজা জাহুরের ভালো শুরুর আশা দেখান। তবে ২৩ রানের মাথায় ভাঙে এই জুটি। এরপর হামজা জাহুরের সঙ্গে উসমান খানের ৫০ রানের জুটি পাকিস্তানকে লড়াইয়ে রাখে। ১৭তম ওভারে কনিশ্ক চৌহান হামজা জাহুরকে আউট করলে ভাঙে ৬৫ রানের জুটি। ৪৯ বলে ৪২ রান করা হামজার ইনিংসে ছিল আটটি চার। তখন পাকিস্তানের স্কোর ছিল ১৭ ওভারে ৮৮/২।

এরপর প্রয়োজনীয় রানরেট ধরে রাখতে হিমশিম খেতে থাকে সবুজ জার্সিধারীরা। অধিনায়ক ফারহান ইউসুফ উসমান খানের সঙ্গে ইনিংস সামলানোর চেষ্টা করেন। উসমান তার চতুর্থ যুব ওয়ানডে ফিফটি পূর্ণ করেন এবং দুজনে মিলে ৬৩ রানের জুটি গড়েন। তবে আরএস অমব্রিশ ৩৯ বলে ৩৮ রান করা (৩ চার, ২ ছক্কা) ফারহানকে আউট করলে সেই জুটি ভেঙে যায়। এরপর দ্রুত উইকেট হারাতে থাকে পাকিস্তান। আহমেদ হুসেন (২) আয়ুষ মেহত্রের বলে আউট হলে স্কোর দাঁড়ায় ৩১.১ ওভারে ১৫৯/৪। উসমানের প্রতিরোধ শেষ হয় ৯২ বলে ৬৬ রান করে।

এরপর আলি হাসান বেলুচ (৩), আবদুল সুবহান (৭) ও মোমিন কামার (০) দ্রুত ফিরে গেলে ইনিংস ভেঙে পড়ে। শেষদিকে খিলান প্যাটেল মোহাম্মদ সাইয়াম (৩) ও হুজাইফাকে আউট করে ভারতের ৫৮ রানের জয় নিশ্চিত করেন।

এর আগে ব্যাট করতে নেমে ভারত ভালো শুরু পায়। ওপেনার অ্যারন জর্জ ও বৈভব সূর্যবংশী ৪৭ রানের জুটি গড়েন। যদিও একটা সময় ভারতের স্কোর ছিল ১০৯/৪। তবে ত্রিবেদী ইনিংস আগলে রেখে ৯৮ বলে ৬৮ রান করলে ভারতের সংগ্রহ ২০০ পেরিয়ে নেন। অমব্রিশ ৩৮ বলে ২৯ রান করে আলি রাজা’র বলে আউট হন। এরপর চৌহান ও খিলান প্যাটেল ৫০ রানের জুটি গড়ে ভারতকে ২৫০ পার করান।

বিজ্ঞাপন

পড়ুন : বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিলো পাকিস্তান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন