বিজ্ঞাপন

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

ভারত ও পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ চলছিল গত রোববার। সেই খেলা শেষ হতে না হতেই পাকিস্তান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের ক্রিকেট বোর্ডের ঘোষণা— আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ১৫ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে ভারত ম্যাচ বয়কট করবে পাকিস্তান। সঙ্গে সঙ্গে ভারত-পাকিস্তানের দ্বৈরথ নিয়ে ক্রিকেট আকাশে শঙ্কার মেঘ জমে। 

বিজ্ঞাপন

বিশেষ করে মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে কি না, তা নিয়ে চলছে জোর গুঞ্জন। আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। পূর্ব পরিকল্পনা অনুযায়ী চলছে প্রস্তুতি। যেদিন বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা ছিল, সেই দিনেই উদীয়মানদের এশিয়া কাপে মাঠে নামবে ভারত ও পাকিস্তানের ‘এ’ দল। 

এখন পর্যন্ত যে পরিস্থিতি, তাতে ভারত ও পাকিস্তানের মূল জাতীয় দলের ম্যাচটি হচ্ছেই না। তবে ব্যাংককে দুই দেশের ‘এ’ দলের ম্যাচ অনুষ্ঠিত না হওয়ার ব্যাপারে কোনো আভাস পাওয়া যায়নি বা নির্দেশনাও আসেনি। 
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো-র প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের নারী দলের ম্যাচটি হবে। বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ার ঘণ্টাখানেক পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নারীদের ‘এ’ স্কোয়াড জানিয়ে দেয়। এ গ্রুপে তারা ভারতের ‘এ’ দল, সংযুক্ত আরব আমিরাত ও নেপালকে পেয়েছে। এখন পর্যন্ত যতদূর তথ্য পাওয়া গেছে, বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তের প্রভাব এই ম্যাচে পড়ছে না।

তাছাড়া পিসিবির বিরুদ্ধে আইসিসির নিষেধাজ্ঞার যে আশঙ্কা তৈরি হয়েছে, তা এখন পর্যন্ত গুঞ্জন হিসেবে ভেসে বেড়াচ্ছে। এই ইস্যু নিয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য এখন পর্যন্ত বোর্ড মিটিং ডাকেনি আইসিসি।

পড়ুন:ইস্তাম্বুলে আলোচনায় বসতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র

দেখুন:খামেনির যু-দ্ধ হুঁশিয়ারি, তবুও চুক্তির আশায় ট্রাম্প

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন