বিজ্ঞাপন

জাপানে ভারী তুষারপাতে ৩০ জনের মৃত্যু

জাপানে অস্বাভাবিক ও ভারী তুষারপাতের কারণে গত দুই সপ্তাহে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দেশটির সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নিহতদের মধ্যে রয়েছেন ৯১ বছর বয়সী এক নারী, যাকে নিজ বাড়ির বাইরে প্রায় তিন মিটার উঁচু বরফের নিচে চাপা অবস্থায় উদ্ধার করা হয়। উত্তরাঞ্চলীয় আউমোরি প্রদেশে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। দুর্গম কিছু এলাকায় এখনো প্রায় ৪.৫ মিটার (১৫ ফুট) পর্যন্ত বরফ জমে আছে। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার প্রদেশটিতে সেনা মোতায়েন করেছে।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি একটি বিশেষ মন্ত্রিসভা বৈঠক করেন। সেখানে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশ দেন, যাতে প্রাণহানি ও দুর্ঘটনা ঠেকাতে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়। জানা গেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে জাপান সাগর উপকূলবর্তী এলাকায় শক্তিশালী ঠান্ডা বায়ু প্রবাহের কারণে ব্যাপক তুষারপাত হয়েছে। অনেক অঞ্চলে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণেরও বেশি বরফ জমেছে।

ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির তথ্য অনুযায়ী, ২০ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী তুষারপাতজনিত ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। নিহতদের মধ্যে আছেন আউমোরির আজিগাসাওয়া এলাকার বাসিন্দা ৯১ বছর বয়সী কিনা জিন। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, তার বাড়ির ছাদ থেকে বরফ পড়ে তার ওপর চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ওই পুলিশ কর্মকর্তা জানান, ‘আবহাওয়া একটু উষ্ণ হলেই জমে থাকা বরফ গলে ছাদ থেকে নিচে পড়ে যায়। বরফের পরিমাণ ও তাপমাত্রার ওপর বিষয়টি নির্ভর করে। ছাদের নিচে অবস্থান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’

পড়ুন: ডিএনএতে প্রাণসূত্র পড়বে কৃত্রিম বুদ্ধির আলফাজিনোম

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন