১০/০২/২০২৬, ১৫:৫০ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৫:৫০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে: আবদুল আউয়াল মিন্টু

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (দাগনভুঁইয়া–সোনাগাজী) আসনের মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু।

বিজ্ঞাপন


বুধবার দুপুরে দাগনভুঁইয়া উপজেলার পৌরসভাধীন দুলামিয়া কটনমিলে মুক্তিযোদ্ধাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। তা না হলে বাংলাদেশ ইরাক, লিবিয়া, সুদান ও আফগানিস্তানের মতো ভয়াবহ পরিণতির দিকে ধাবিত হতে পারে। তিনি দেশ রক্ষায় দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের আবারও ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।


মুক্তিযোদ্ধা কমান্ডার গিয়াস উদ্দিন বি. কম‘র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, তার নির্বাচনী এলাকায় ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী ১২ জানুয়ারি বিপুল ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ।
সাবেক এফবিসিসিআই সভাপতি মিন্টু বলেন, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের প্রতিহত করা হবে। তিনি জামায়াতের অপপ্রচার ও ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করে বলেন, বিএনপির জনপ্রিয়তায় ভীত হয়ে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং বিনাভোটে নির্বাচিত হওয়ার চেষ্টা করছে।


নির্বাচনের পর জামায়াতকে কোথাও নির্বাচিত হতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন বানচাল করার জন্য তারা নানা অপচেষ্টা চালাচ্ছে। তবে দেশের জনগণ জেগে উঠেছে এবং ১২ ফেব্রুয়ারি জামায়াতকে পরাজিত করবে।
এ সময় এলাকার উন্নয়নে মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী সমাজ ও হিন্দু সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এর আগে ও পরে দাগনভুঁইয়ায় বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে বৈঠক করেন আবদুল আউয়াল মিন্টু। এছাড়া বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী বিশাল শো-ডাউনে তিনি অংশ নেন। এতে প্রায় ৫০ হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

পড়ুন- পটুয়াখালীতে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

দেখুন- ওস্তাদ খামেনির নির্দেশের অপেক্ষা..

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন