০১/০৩/২০২৬, ২:২২ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ২:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বিশেষ ভাতার প্রতিশ্রুতি বিএনপি নেতা হিলালীর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং নেত্রকোনা জেলা বিএনপ’র সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী ইমাম ও মুয়াজ্জিনদের কল্যাণে এক ব্যতিক্রমী উদ্যোগের ঘোষণা দিয়েছেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আটপাড়া উপজেলার দুওজ বাজারে আয়োজিত এক পথ সভায় তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভায় ড. রফিকুল ইসলাম হিলালী স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দের উদ্দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা দেন- নির্বাচনী এলাকা কেন্দুয়া ও আটপাড়ার ১,৩৫০ জন ইমাম ও মুয়াজ্জিনকে নিয়ে একটি ‘ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট’ গঠন, ট্রাস্টের মাধ্যমে প্রতি মাসে ইমাম-মুয়াজ্জিনদের ভাতার ব্যবস্থা এবং প্রতিটি ঈদে তাঁদের জন্য বিশেষ ‘উৎসব ভাতা’ প্রদান করা হবে।

ড. হিলালী ঘোষণা করেন, সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে সরকার থেকে প্রাপ্ত তাঁর সম্পূর্ণ বেতন তিনি এই ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টে দান করে দেবেন। ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি গর্ভবতী মায়েদের বিশেষ কার্ডের মাধ্যমে টানা ১২ মাস সরকারি ভাতার ব্যবস্থা নিশ্চিত করবেন।

বক্তব্যে ড. হিলালী বলেন, “আল্লাহ তাআলা যদি আমাকে এমপি হিসেবে কবুল করেন, তবে সরকার থেকে পাওয়া আমার বেতনের একটি টাকাও আমি নিজের জন্য নেব না। এ সম্পূর্ণ টাকা আমি ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে নিয়োজিত ট্রাস্টে দিয়ে দেব।”

এ নির্বাচনী প্রচারণা সভায় স্থানীয় জনসাধারণসহ আটপাড়া বিএনপি’র সভাপতি মাছুম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ছাড়াও জেলা ও স্থানীয় পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনা সীমান্তে ৩১ বিজিবি’র অভিযানে ভারতীয় মদ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন