২৫/০২/২০২৬, ২৩:৫২ অপরাহ্ণ
22.4 C
Dhaka
২৫/০২/২০২৬, ২৩:৫২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রূপগঞ্জে দিপু ভুইয়াকে সমর্থন জানিয়ে গণঅধিকার,মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি ও বাংলাদেশ সুপ্রিম পার্টির সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জ ১ (রূপগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে সমর্থন ও ধানের শীষকে বিজয়ী করতে গণঅধিকার পরিষদ, গাউছিয়া হক কমিটি ও বাংলাদেশ সুপ্রিম পার্টির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোলাকান্দাইলে দিপু ভুইয়ার বাসভবনে এ সংবাদ সম্মেলন করা হয়।

বিজ্ঞাপন

এ সময় গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ওয়াসিম উদ্দিন বলেন,দলীয় সিদ্ধান্তকে মেনে নিয়ে ট্রাক প্রতীকে নারায়ণগঞ্জ ১ আসনে নির্বাচন করেছি। এখন আবার দলীয় কারনেই ধানের শীষ প্রতীক ও অত্র আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়াকে সমর্থন জানাচ্ছি।
এ সময় বাংলাদেশ সুপ্রিম পার্টির মহাসচীব শাহ মোহাম্মদ আমজাদ হোসেন,রূপগঞ্জ উপজেলা সচীব মিম্বর শাহসহ গাউছিয়া হক মাইজভান্ডারি কমিটির নেতাকর্মীরা একইভাবে নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে সমর্থন জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহ সভাপতি আশরাফুল হক রিপন, রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভুঁইয়া রানু, গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ওয়াসিম উদ্দিন, সুপ্রিম পার্টির মহাসচিব শাহ মোহাম্মদ আমজাদ হোসেন প্রমূখ।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর প্রতি,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি, ধানের শীষের প্রতি মুগ্ধ হয়ে সমর্থন জানিয়েছেন যারা তাদের অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন, গণঅধিকার পরিষদ প্রার্থী ওয়াসিম উদ্দিন,বাংলাদেশ সুপ্রিম পার্টিসহ বিভিন্ন আমাদের সমর্থন দিয়েছেন।

পড়ুন:মুন্সিগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত, সড়ক অবরোধ

দেখুন:‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালালেই ৫ বছরের কারাদণ্ড 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন