২৭/০২/২০২৬, ১৭:৪৩ অপরাহ্ণ
31.6 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৭:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুর সদর আসনে ধানের শীষের প্রার্থী জাহাঙ্গীর আলমের সমর্থনে বিশাল মিছিল অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর আসনে বিএনপি’র প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের ধানের শীষের সমর্থনে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর জেলা বিএনপি কার্যালয় থেকে এক বিশাল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলের পূর্বে সমাবেশের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনে ধানের শীষের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় তিনি দিনাজপুরসহ দেশের উন্নয়নে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।
মিছিল ও সমাবেশে জেলা বিএনপির সিনিরর সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি আখতারুজ্জান জুয়েল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ আলীসহ দিনাজপুর পৌর বিএনপির ১২টি ওয়ার্ডের বিএনপি ও বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন:নিরাপদ সুনামগঞ্জ গড়তে বিএনপি প্রার্থী নুরুল ইসলামের ১১ দফা ইশতেহার ঘোষণা

দেখুন:ভোটের আগের দিন যারা লুঙ্গি-শাড়ি টাকা নিয়ে আসবে তাদের বর্জন করুন’ | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন