34 C
Dhaka
০৭/০৩/২০২৬, ১৬:৪৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দুর্নীতিমুক্ত জনপদ গড়তে ধানের শীষের বিকল্প নেই: এজমল হোসেন পাইলট

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের সমর্থনে কলমাকান্দায় নির্বাচনী প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মোটরযান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত মিছিল শেষে উপজেলা মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। এসময় নেতা-কর্মীরা ‘ধানের শীষ’, ‘ধানের শীষ’ স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ১নং সহ-সভাপতি এবং বিএনপি’র কেন্দ্র থেকে নিযুক্ত ব্যারিস্টার কায়সার কামালের প্রধান নির্বাচনী এজেন্ট মুহাম্মদ এজমল হোসেন পাইলট।

বক্তব্য প্রদানকালে এজমল হোসেন পাইলট বলেন, “শুধু কলমাকান্দা-দুর্গাপুর নয়, সারা দেশব্যাপী ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, ইনশাআল্লাহ বিপুল আসনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামীতে সরকার গঠন করবে।”

তিনি আরও বলেন, গত কয়েকদিন দুর্গাপুর, বিরিশিরি, নাজিরপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে সাধারণ মানুষের মাঝে ধানের শীষের প্রতি অভূতপূর্ব উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

উন্নয়নের অঙ্গীকার ও দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে কেন্দ্রীয় ছাত্রদল নেতা পাইলট তার বক্তব্যে বলেন, “ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হলে কলমাকান্দা ও দুর্গাপুর হবে একটি নিরাপদ জনপদ।”

তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, “ব্যারিস্টার কায়সার কামাল নিজে দুর্নীতি করবেন না এবং কাউকে দুর্নীতি করতে দেবেন না। বিশেষ করে বরকাপনের মতো অবহেলিত ইউনিয়নগুলোতে অতীতের সংসদ সদস্যরা যা করতে পারেননি, তা ধানের শীষের জয়ী প্রার্থী করে দেখাবেন। ব্যবসায়ীরা মায়ের কোলের মতো নিরাপদ বোধ করবেন এবং কোনো নেতা-কর্মী বা আত্মীয়-স্বজন ব্যবসায়িক কাজে হস্তক্ষেপ করলে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে।”

তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে পাইলট বলেন, বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। এই অবহেলিত জনপদের উন্নয়নের স্বার্থে ব্যারিস্টার কায়সার কামালকে সংসদে পাঠিয়ে তারেক রহমানের সরকারে একটি মন্ত্রীত্ব আদায়ের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এ নির্বাচনী মিছিল ও পথসভায় বিপুল সংখ্যাক ধানের শীষের সমর্থকসহ উপজেলা পর্যায়ে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পড়ুন- নোয়াখালী কারাগারে ৯৪১ কারাবন্ধির মধ্যে ভোট দিয়েছেন ৩৫ বন্দি

দেখুন- ইরানের জয় আসছে???

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন