২৬/০২/২০২৬, ১:৩৮ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ১:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রূপগঞ্জে দিপু ভুঁইয়াকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে টিপু’র নেতৃত্বে গণসংযোগ ও মিছিল

নারায়ণগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

৬ ফেব্রুয়ারী শুক্রবার সকালে রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ শেষে ডেমরা কালীগঞ্জ সড়কে মিছিল করা হয়। মিছিলে নেতৃত্ব দেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা মশিউর রহমান টিপু৷ এতে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন জাসাস নেতা জামান মিয়া, ইউনিয়ন যুবদল নেতা খোকন মিশরী, নাজমুল হোসেন, নাসিম মিয়া, আনিসুর রহমান, রাজিব মিয়া প্রমূখ।

মিছিলকালীন বক্তারা বলেন, নারায়ণগঞ্জ ১ তথা রূপগঞ্জকে আধুনিক ও মডেল রূপগঞ্জ গড়তে মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর বিকল্প কেহ নাই। ১২ তারিখে এখানকার ভোটাররা দিপু ভুঁইয়াকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে অপেক্ষায় আছে। প্রচার প্রচারণায় গণজোয়ার তৈরী হয়েছে। আমরা বিজয় অর্জন করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।

পড়ুন- সোনার দামে এবার বড় পতন

দেখুন- ‘আগে গেজেট পরে নির্বাচন’ |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন