০২/০৩/২০২৬, ১২:৩৭ অপরাহ্ণ
31 C
Dhaka
০২/০৩/২০২৬, ১২:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাদারীপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মাদারীপুর জেলা ছাত্র শিবিরে উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) সকালে ভুরঘাটা মজিদ বাড়ি বাসস্ট্যান্ড চত্বর থেকে বের হয়ে কালকিনি প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচা বাজারে গিয়ে বর্ণাঢ্য র‍্যালীটি শেষ হয়। উক্ত র‍্যালীতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের হাজার হাজার নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। র‍্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

কালকিনি উপজেলার ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ মানসুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাদারীপুর জেলা শাখার ছাত্র শিবিরের সভাপতি রিফাত হোসেন

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও মাদারীপুর-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম, জেলা শিবিরের সাবেক সভাপতি হাফেজ এনায়েত হোসেন, জাকির হোসেন মোল্লা, মেজবাহ উদ্দিন সরদার, আরমান হোসেন, বিল্লাল হোসেন প্রমুখ।

পড়ুন- যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান চলছে

দেখুন- ‘আগে গেজেট পরে নির্বাচন’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন